‘কাওরান বাজার সরিয়ে নেওয়ার পরিকল্পনা শেষ পর্যায়ে’

রাজধানীর কাওরান বাজারকে অন্যত্র সরিয়ে নিয়ে এখানে আন্তর্জাতিক মানের নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, আমরা চাচ্ছি কাওরান বাজারকে কীভাবে একটি আধুনিক মার্কেট করা যায়। কাওরান বাজারকে সরিয়ে গাবতলী এবং সায়েদাবাদে নিয়ে যাওয়া যায়, এ রকম পরিকল্পনা শেষ পর্যায়ে। কাওরান বাজারকে সরিয়ে এখানে অত্যাধুনিক হাব বিজনেস সেন্টার হবে। সেই পরিকল্পনা আমরা করে ফেলেছি। আমি সবার সহযোগিতা চাই।

শনিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
       
মেয়র বলেন, একটি সিটির মধ্যে এ রকম হোল সেল মার্কেট থাকতে পারে না। দোকান মালিক সমিতি, এই এলাকার সংসদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী- আমরা সবাই মিলে আলাপ করেছি। আমরা মনে করি, ২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ। তখন কিন্তু কারওয়ান বাজারের চেহারাও পাল্টে যাবে      

মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির কোন কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে বরখাস্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।