সেন্টমার্টিন পরিবহনের চালক-হেলপার গ্রেফতার 

রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসচাপায় এক পরিবারের তিনজন নিহতের ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে র‌্যাবের আইন ও গণ্যমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে মাতুয়াইলে অটোরিকশাকে চাপা দেয় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস। এতে তিনজন নিহত হন।নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন বেগম (৩৭) ও মেয়ের স্বামী মো. রিয়াজুল ইসলাম (৪৮)।  এছাড়া  অটোরিকশাচালক আব্দুর রফিক (৫০) ও শারমিনের পাঁচ বছর বয়সী মেয়ে শাকিরা আহত হন।