এবারের বিপিএলে ফরচুন বরিশালের অন্যতম বড় তারকা ক্রিস গেইল। প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। ব্যক্তিগত কারণে আসতে বিলম্ব হয়েছে। তবে বরিশালবাসীদের জন্য খুশির খবর হলো- ঢাকায় চলে এসেছেন গেইল। শিগগিরই বরিশালের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে তাকে।
এদিকে, বাংলাদেশের মাটিতে পা রেখেই বরিশালবাসীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপন। ক্রিস গেইল বলেন, ‘হ্যালো ফরচুন বরিশাল, এই যে ক্রিস গেইল, ইউনিভার্স বস। আমাকে দলে নেওয়ার জন্য ধন্যবাদ। সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’
বড় কিছুর প্রত্যাশা করছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচে জয়ের জন্য অভিনন্দন। পরবর্তী ম্যাচে দল আরও ভালো করবে। আমিও তোমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। ইউনিভার্স বস তার কাজটা করবে। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদেরকেও অনেক ভালোবাসি।’