রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর নব্বীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলাম জানান, মানিক পরিবহনের বাসটি রংপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছিল। পথে নব্বীগঞ্জ এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় সাতজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।  

তিনি আরও জানান, মানিক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।