১৮ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ব্যাংক কর্মকর্তার 

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ার বাসা থেকে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম বের হয়ে আর বাসায় ফিরেননি। তিনি অগ্রণী ব্যাংকের ঢাকা বি-ওয়াপদা শাখার সিনিয়র কর্মকর্তা। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী রুবিনা নজরুল উত্তরখান থানায় একটি জিডি করেছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি।

নিখোঁজের স্ত্রী রুবিনা অভিযোগ করেছেন, উত্তরখান থানাধীন হেলাল মার্কেটস্থ বৈকাল রোডে তাদের বাড়ি রয়েছে। ওই বাড়ির ভাড়াটিয়াদের বাসা ভাড়া নেওয়ার জন্য গত ৭ জানুয়ারি শুক্রবার দুপুরে তার স্বামী বাসা থেকে বের হয়ে যান। উত্তরখানের হেলাল মার্কেটের কাছে স্বামীর সঙ্গে তার বন্ধু খোকন ভূঁইয়ার দেখা হয়। বাড়ির ভাড়া তোলার পর দুপুর ৩ টার পর থেকে তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পান। এরপর থেকে খোঁজাখুঁজি করার পর তার সন্ধান মিলেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও সাদা রঙের শার্ট। কেউ তার সন্ধান পেলে তার ভাই সেলিম সিকদার, মোবাইল-০১৭২৯১৮৬৭৪০ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।