নাহিদ সুলতানা লেমন এর লেখা 'যে পথ একার' গানের মিউজিক ভিডিওটির প্রকাশ পেয়েছে। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জিয়া খান।
রান এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মিউজিক ভিডিওটির গল্প ও নাট্য পরিচালনা করেছেন ওয়াহিদ বিন চৌধুরী। এতে অভিনয় করেছেন নাঈম খান হিমেল ও ফারজানা মিলিসহ আরও অনেকে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে গানটি শ্রোতাদের গেয়ে শোনান আসিফ। এসময় তিনি বলেন, একটা সময় আমার কাছে অনেক ভক্ত চিঠি পাঠাতেন। অনেক আগে একটি চাকমা মেয়ে আমাকে গান লিখে পাঠিয়েছিলেন। আমি গেয়ে ছিলাম। যা প্রচণ্ড হিট করেছিলো। কিন্তু পরে তাকে আমি তাকে অনেক খুঁজেও পাইনি। কিন্তু ঠিক ২২ বছর ক্যারিয়ারে আমি প্রথম কোন নারী গীতিকারের গান গাইলাম। যিনি আমার পছন্দের গীতিকার নাহিদ সুলতানা লেমন। আমি আশা করছি শ্রোতাদের গানটি শুনে ভাল লাগবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্যান্ডামিকের মধ্যে অনেকদিন পর কোন গানের জন্য একটি অনুষ্ঠান হচ্ছে এবং এখানে আসতে পেরে অনেক ভাল লাগছে। গানটি চমৎকার গেয়েছেন আসিফ আকবর। মিউজিক ভিডিওটি দর্শকদের ভাল লাগবে।