বিশ্বে করোনায় আরও আক্রান্ত ৩৫ লাখ, মৃত্যু ১০ হাজার

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১০ হাজার ২২১ জন।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কাজাখস্তান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার।