জাবিতে বাঁধনের নেতৃত্বে শাকিল-মামুন

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী শাকিল আহমেদকে সভাপতি ও মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংগঠনটির সাবেক সভাপতি সামছুল ইসলাম রাজু নতুন কমিটি ঘোষণা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন এবং বাঁধনের হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাবি জোনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় প্রতিনিধি জাহিদুল ইসলাম ও জহিরুল ইসলাম, সহ-সভাপতি মনিকা আক্তার, সহ-সভাপতি মো. সুজন মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার, কোষাধ্যক্ষ মাসতুরা তাবাসসুম তাইফা, দপ্তর সম্পাদক রোকাইয়া সুলতানা রিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া আক্তার এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার উর্মি। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন উম্মে কুলসুম লিলি ও কাশবাই জান্নাত ঐশী। 

নতুন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, সবসময় মানুষের জন্য কিছু করার প্রয়াস থেকেই বাঁধন করা। আর নিজেকে বাঁধন কর্মী হিসেবে পরিচয় দেওয়ার সাহস পাই কিছু মানুষের জন্য যারা নিয়মিত রক্তদান করে যাচ্ছে। আমরা বাঁধন কর্মীরা সমন্বয়ক মাত্র। তাই মানুষের জন্য কাজ করা। এই সকল নিবেদিত প্রাণ, যারা নিয়মিত রক্তদান করে যাচ্ছেন তাদের সব সময় পাশে চাই। 

নতুন সভাপতি শাকিল আহমেদ বলেন বলেন, বাঁধনের মত মহৎ সংগঠনের সাথে কাজ করাটা সবসময়ই সৌভাগ্যের। পাশাপাশি দায়িত্ব নিয়ে কাজ করার মাঝে আলাদা অনুভূতি কাজ করে। আমি মনে করি ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। নতুন দায়িত্ব প্রাপ্তদের নিয়ে জাবি জোনকে দেশের একটি শক্তিশালী জোন হিসেবে প্রতিষ্ঠা করতে সবার দোয়া ও সমর্থন একান্ত কাম্য। 

উল্লেখ, ২০২১ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংগঠনিক রিপোর্টে দেখা যায় এ বছর তাদের রক্ত সংগ্রহ ছিলো ১৯২২ ব্যাগ। এর মধ্যে, নতুন ডোনার ছিলেন ২৫৬ জন।