সুনামগঞ্জে অসহায় ও দুস্থ ১০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, চিড়া, তেল ও নুডুলস দেয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম, সাংবাদিক বিন্দু তালুকদার, মো. বুরহান উদ্দিন প্রমুখ।