যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতের হুমকি চীনের

যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতের হুমকি দিলো চীন। তাইওয়ানের ইস্যু নিয়ে চীন শুক্রবার (২৮ জানুয়ারি) এই হুমকি দেয়। 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিং গ্যাং হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বারুদবাক্সের সমতুল্য। তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে, তবে চীন-যুক্তরাষ্ট্রের মতো বড় দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। 
 
যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত কিং গ্যাং তাইওয়ানের বর্তমান প্রশাসনের দোষারোপ করেন। 

কিং গ্যাং বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং উৎসাহে তাইওয়ানের প্রশাসন স্বাধীনতার এজেন্ডা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। চীনের সঙ্গে তাইওয়ান কার্ড নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র।