ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ২০২২-২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ধানমণ্ডিস্থ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ডা. কুদরত-ই-খোদা মিলনায়তনে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. এজেডএম মাইদুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হাসেমুজ্জামান। কার্যনির্বাহ কমিটিতে অন্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ড. কাজী ইমদাদুল হক, সহ-সভাপতি ডা. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি এয়ার কমডোর (অব.) এম এ রউফ, সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সহ-সভাপতি ডা. দিদারুল আলম, সহ-সভাপতি (মহিলা) সাবিহা সুলতানা (পুতুল), যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মশিহুর রহমান, কোষাধ্যক্ষ এনামুল হক কান্দু, দপ্তর সম্পাদক আব্দুল আলী আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আরিফুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. নূরুল আমিন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. ছানোয়ার হোসেন, বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও কারিগরি বিষয়ক সম্পাদক মো. মিঠুন মিয়া, কৃষি বনায়ন মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক কে এম নজরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. উদয় কুমার মহন্ত, আইন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাকিল উদ্দিন, শিশু মহিলা বিষয়ক সম্পাদক রোখসানা হায়দার, নির্বাহী সদস্য ডা. আহসান হাবিব হেলাল, মিসেস সানজিদা আক্তার, এ এন এম গোলাম মোস্তফা, আবু রায়হান, মো. মিজানুর রহমান মিঠু, তৌহিদুর রহমান, মো. তাহাজ্জদ হোসেন বাবু।
দিনব্যাপী এই অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা থেকে বিসিএস উত্তীর্ণ খোকন চন্দ্র দেবনাথ, আইনুল হাবিব, মো. মেসবাহুল, মো. আবু হাসান, সহকারী জজ মো. ইসরাফিল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মেফতাউল আলম সিয়ামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সমিতির সহযোগী সদস্য হিসেবে যুক্ত করার জন্য বার্ষিক সাধারণ সভায় সমিতির গঠনতন্ত্রের একটি ধারা সংয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে দেশের চিকিৎসা খাতে বিশেষ অবদান এবং পুরস্কার প্রাপ্তিতে সভাপতি এজেডএম মাইদুল ইসলামকে সমিতির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতিতে বিশেষ অবদান রাখায় সমিতির প্রধান পৃষ্ঠপোষক ডা. রেজাউল করিম সান্নাকে সম্মাননা জানানো হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সচিব আবুল কালাম আজাদ। এ সময় তিনি নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি ডা. এজেড এম মাইদুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন ডা. আবু বকর সিদ্দিক, এয়ার কমডোর (অব.) এম এ রউফ, প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. হাসেমুজ্জামান, অ্যাডভোকেট মশিহুর রহমান প্রমুখ।