হাতে অস্ত্র তুলে নিচ্ছেন ইউক্রেনের মানুষ 

ইউক্রেন ইস্যুতে যুদ্ধের দামামা বাজছে পশ্চিমা বিশ্বে। যে কোনো মূহূর্তে বেধে যেতে পারে যুদ্ধ। এরই প্রেক্ষিতে ইউক্রেনের সাধারণ মানুষও হাতে অস্ত্র তুলে নিচ্ছেন। অনেকেই সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। যুদ্ধ হলে যাতে তারা দেশের জন্য লড়াই করতে পারেন। ডয়েচে ভেলের শুক্রবারের (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েনের জবাবে পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়াতে সেখানে স্বল্প সংখ্যক সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি জোরদারের প্রেক্ষিতে উত্তেজনা বাড়ায় মর্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৮ জানুয়ারি) এ ঘোষণা দেন। 

এর আগে গত ২৪ জানুয়ারি ন্যাটো জোট ঘোষণা করে, পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে।  

ন্যাটো বলছে, তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে। ওই অঞ্চলে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত। 

পশ্চিমা এই সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বাড়তি সৈন্য প্রস্তত ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়ার বার বার বলছে, ইউক্রেনে হামলা করার পরিকল্পনা নাই তাদের।