সাভারে ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

সাভারে ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ এলাকা থেকে মৃত ওই নবজাতটির লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার বিকাল ৫টার দিকে পথচারীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ড্রেনে এক নবজাতক শিশুর লাশ দেখতে পায়। বিষয়টি সাভার মডেল থানায় জানানো হলে পুলিশ নবজাতকটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

সাভার থানার উপ-পরিদর্শক পাভেল আহমেদ জানান, স্থানীয় লোকজন ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেন থেকে শিশুটির লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।