‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. এবিএম আবদুল্লাহ 

চিকিৎসা এবং স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য ‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২১’ শীর্ষক বিশেষ সম্মাননা পেলেন মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। 

সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা কর্তৃক তাকে এই সম্মাননা প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

অধ্যাপক এবিএম আবদুল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সম্মাননার জন্য আমি আসলে কাজ করি না। তবে ভালো কাজের জন্য কোনো স্বীকৃতি পেলে সেটা ভালোই লাগে, আরও বেশি কাজ করার আগ্রহ জাগে।’

করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা, হাত ধোয়া, দূরত্ব বজায় রাখাসহ পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আহ্বান জানান এবিএম আবদুল্লাহ।