আগামী ১৪ এপ্রিল পর্দায় আসছে অভিনেত্রী শ্রুতি হাসানের নতুন সিনেমা ‘সালার’। থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সম্প্রতি শ্রুতির জন্মদিন উপলক্ষে সিনেমাটির একটি পোস্টার অবমুক্ত করেন সংশ্লিষ্টরা।
সিনেমাটিতে আদ্য নামের প্রধান নারী চরিত্রে হাজির হবে তিনি। পোস্টার সামনে আসতেই বেশ প্রশংসিত হয়েছে শ্রুতি ভক্তদের কাছে। নতুন খবর হলো বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয়বারের মতো পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন শ্রুতি।
‘বেস্টসেলার’ নামে এক ভিন্নধারার সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ নির্মাণ করতে যাচ্ছে অ্যামাজন প্রাইম। যেখানে দেখা যাবে তাদের।
দুই সুপারস্টারের সঙ্গে কাজ প্রসঙ্গে শ্রুতি বলেন, ‘সুপারস্টারদের সঙ্গে কাজ করতে পারা গর্বের। এর আগে মিঠুন স্যারের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলাম। সেখানে আমি খুব বাজে অভিনয় করলেও তিনি উৎসাহ দিয়েছেন। অনেক সহযোগিতা পরায়ণ এবং ভালো মানুষ তিনি। কাজ করতে গিয়ে মনেই হয়নি তিনি সুপারস্টার।