‘আকাশ মেঘে ঢাকা’

আসছে ১ ফেব্রুয়ারি থেকে নাগরিক টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আকাশ মেঘে ঢাকা’। নাটকটি রচনা করেছেন মাহ্বুব হাসান জ্যোতি এবং পরিচালনা করেছেন আছেন রূপক বিন রউফ। 

এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, প্রাণ রায়, মাসুম আজিজ, হোসাইন নিরব, সুস্মিতা সিনহা, তৃষ্ণা, সাথী মাহমুদা, লিটন খন্দকার, সাহেলা আক্তার, সঞ্জীব আহমেদ, হারুন রশিদসহ অনেকে।

নাটকটির নির্মাতা রূপক বিন রউফ রউফ বলেন, ‘এই ধারাবাহিকে একঝাঁক নতুন মুখকে দর্শকরা দেখতে পাবেন। তবে নাটকটিতে মুখের চাইতে গল্পটাই মুখ্য।’

রূপক বিন রউফ জানান, নওগাঁ, পূবাইল ও ঢাকায় এই ধারাবাহিকের দৃশ্যধারণ করা হয়েছে। ধারাবাহিকটির থিম সং লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন তাহসিন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন আহমেদ ও সিঁথি সাহা। ধারাবাহিকটি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১০টায় প্রচারিত হবে।