চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭২৯ 

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭২৯ জনের দেহে নতুন সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ২৪ দশমিক ৩৯ শতাংশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর বারো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ২ হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭২৯ জনের মধ্যে শহরের  ৫৩০ ও ১৫ উপজেলার ১৯৯ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার ৪৪৩ জনে। এর মধ্যে শহরের ৮৭ হাজার ৮০৭ জন এবং গ্রামের ৩২ হাজার ৬৩৬ জন।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত শহরের ২ ও গ্রামের ১ রোগী মারা যান। মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩৫৮ জন হয়েছে।