‘ইসলামিক স্টেট’ বা (আইএস)এর কর্মকাণ্ড ইসলাম ও মুসলমানদের বিব্রত করছে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো একথা বলেছেন।
ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। ইয়োধোইয়োনো বলেন, ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করতে গিয়ে উগ্রবাদীরা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তা রীতিমতো ‘ভয়াবহ’।