কমলনগরে হাতকড়াসহ আসামি পলায়ন

লক্ষ্মীপুর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চর পাগলা গ্রামের রহিমগঞ্জ বাজার থেকে হাতকড়াসহ পুলিশের হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


প্রত্যক্ষদর্শী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ ও ঐ গ্রামের শফিক, ইউসুফ জানান, প্রতারনা মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি শাহেআলমকে (৩৭) বৃহস্পতিবার রাত নয়টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় আনার প্রস্তুতির চলছিল। এ সময় ওই আসামি সুযোগ বুঝে দৌঁড়ে পালিয়ে যায়।

কর্তব্যরত এএসআই রেজাউল এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই আসামিকে ধরার জন্য জোর তৎপরতা চলছে।