অর্থপাচার মামলায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার ছেলে ফয়সাল মোরশেদ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের উপ পরিচালক মীর জয়নুল আবেদিন দায়ের করা এ মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন।
জিজ্ঞাসাবাদ শেষে মোরশেদ খান সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখানে এসেছি। আমার দেয়া স্যা ও তথ্য প্রমাণে সত্য উদঘাটিত হবে বলে মনে করছি।
২০১৩ সালের ডিসেম্বরে রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খানের অর্থপাচার মামলা করা হয়। তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সালকেও এতে আসামি করা হয়েছে। মামলায় পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে মোরশেদ খান তার প্রতিষ্ঠান ফারইস্ট টেলিকম লিমিটেডের মাধ্যমে ১১টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ৩২১ কোটি সাত লাখ ৫৩ হাজার ৩৫৯ টাকা বিদেশে পাচার করেন বলে অভিযোগ করা হয়।