আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হত্যায় আটক ৩

রাজধানীর আগারগাঁয়ে ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে র্যাব।

র্যাবের লিগেল এন্ড মিডিয়া শাখা থেকে জানানো হয়, গত ৯ আগস্ট বিকালে আগারগাঁয়ে বাড়ির সামনে তাকে গুলি করে হ্যত্যা করা হয়। এ ঘটনায় সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাঈমসহ ৩ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে নাঈম ছিলেন প্রধান সুটার।