দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে। দেশটির বার্তা সংস্থা ইয়নহুপের বরাত দিয়ে আজ মঙ্গলবার এএফপি এই কথা জানায়।
ইয়নহুপ জানায়, দক্ষিণাঞ্চলীয় চাংউন শহরের কাছে বন্যার পানির তোড়ে একটি বাস ভেসে গেলে একজনের প্রাণহানি ও আরো চারজন নিখোঁজ হন। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে মারা গেছে আরো চার ব্যক্তি।
এদিকে আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলছেন, দেশের দক্ষিণাঞ্চলে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সোমবারের প্রবল বর্ষণের কারণে বুসান নগরীতে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্যার কারণে কর্তৃপক্ষ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।