ইবোলা: পরীক্ষমূলক ওষুধেও বাঁচানো গেল না চিকিৎসককে

ইবোলার পরীক্ষামূলক ওষুধ জিম্যাপ প্রয়োগ করার পরও ইবোলা আক্রান্ত এক লাইবেরিয়ান চিকিৎসক মারা গেছেন। দেশটির তথ্য মন্ত্রীর বরাত দিয়ে সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।

ইবোলা আক্রান্ত লাইবেরিয়ায় যে তিন চিকিৎসককের দেহে জিম্যাপ ওষুধ প্রয়োগ করা হয়েছিল তার মধ্যে আব্রাহাম বোরবোর নামে ঐ চিকিৎসকও ছিলেন। ওষুধ প্রয়োগের পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল।

মার্কিন দুই চিকিৎসকসহ ইবোলা আক্রান্ত অনেক রোগীদের দেহে জিম্যাপ ওষুধ তাদের শারীরিক অবস্থা পুনরুদ্ধারে সাহায্য করেছে।

লাইবেরিয়ার তথ্যমন্ত্রী লিউইস ব্রাউন বিবিসিতে জানিয়েছেন, ডা. বোরবোরের শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছিল । কিন্তু রবিবার তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

এই বছর ইবোলায় পশ্চিম আফ্রিকার দেশ গায়ান, লাইবেরিয়া, নাইজেরিয়া এবং সিয়েরা লিওনে এক হাজার ৪০০ জন মারা গেছে