মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ

শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হানিফ আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার জুয়েল।

আরও পড়ুনঃ ছাত্রীকে উত্যক্ত করায় ছাত্রলীগ নেতাকে এক বছরের কারাদণ্ড

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, লাবনী আক্তার, তৃপ্তি খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের মধ্যে টিফিন বক্র বিতরণ করা হয়।

ইত্তেফাক/নূহু