রাজবাড়ীতে ট্রাক উল্টে সহকারী নিহত

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার এলাকায় বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে একজন নিহত হয়েছেন। নিহত রাজু শেখ (৩৫) ওই ট্রাকের চালকের সহকারী।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের দিলু শেখের ছেলে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক শওকত আলী জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যান। বেলা ১২টার দিকে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরো পড়ুন: দোয়েল চত্বরে গাছ চাপায় তরুণীর মৃত্যু

আহলাদীপুর হাইওয়ে থানা সার্জেন্ট মো. আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে ট্রাকটি জব্দ করা হয়েছে ।

ইত্তেফাক/অনি