আর্জেন্টিনার উইঙ্গার আনহেল ডি মারিয়াকে ৯ কোটি ৯০ লাখ ডলার দিয়ে কিনে নিয়েছে ইংলিশ ফুটবল কাব ম্যানচেস্টার ইউনাইটেড। আজ বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ব্রিটিশ কাব ফুটবলের ইতিহাসে কোনও খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করবার জন্য এটাই সর্বোচ্চ রেকর্ড। এর আগের সর্বোচ্চ ছিল আট কোটি ত্রিশ লাখ ডলার। ২০১১ সালে স্পেনের স্ট্রাইকার ফারনান্দো টোরেসকে লিভারপুল থেকে এই দরে কিনে নিয়েছিলো চেলসি।
এর আগে স্প্যানিশ কাব রিয়েল মাদ্রিদের হয়ে খেলেছেন ডি মারিয়া।