দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইন-শৃংখলা উন্নয়নে ১২৪ পুলিশ ক্যাম্প হবে

 
 
 
 
 
 
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইন-শৃংখলার উন্নয়নে ১২৪টি পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠা করা হবে। এ জন্য পুলিশে ৭৪৪ জন এসআই ও কনষ্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া চতুর্থ শ্রেণির কর্মচারীরা তৃতীয় শ্রেণির পদে চাকরির জন্য ৪৫ বছর বয়সে আবেদন করতে পারবেন। এখন এ বয়স রয়েছে ৩৫ বছর।
আজ বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সব প্রস্তাব অনুমোদন করা হয়। কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেইন ভূইঞা এতে সভাপতিত্ব করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট সচিবেরা সভায় উপস্থিত ছিলেন।
 

ইঅ/চৌফে/শ১০৫