রাইনার শতকে ভর করে স্বাগতিক ইংল্যান্ডকে ৩০৫ রানের টার্গেট দিয়েছে ভারত। ম্যাচের শুরুতেই শেখর ধাওয়ান ও কোহলিকে হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
এর আগে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার সোফিয়া গার্ডেনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আলিস্টার কুক। তার সিদ্ধান্তকে ভালোই কাজে লাগান তরুণ বোলার ক্রিস ওয়াকস। দলীয় ১৯ রানের মাথায় ধাওয়ান ও কোহলিকে সাজঘরে ফেরত পাঠান তিনি। পরে উদ্বোধনী ব্যাটসম্যান রহিত শর্মা ও সুরেশ রাইনার দৃঢ়তায় খেলায় আধিপত্য বিস্তার করতে থাকে ভারত। ৭৫ বল থেকে ব্যক্তিগত ১০০ রান ও দলীয় ২৭৬ রানের মাথায় আউট হন রাইনা। পরে ধোনির ৪৮ রান দলকে নিয়ে যায় সুবিধাজনক অবস্থানে। ইংল্যান্ডের পক্ষে ৪ উইকেট নিয়েছেন ওয়াকস।