বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ আবু হানিফা (৫৫)। শনিবার সকালে উপজেলার আটগাও ইউনিয়নের হাটমাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবু হানিফা পেশায় একজন বিদ্যুৎকর্মী ছিলেন। তার বাড়ি জেলার পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডি ইউপির সোনাপুকুর গ্রামে।

জানা গেছে, গতকাল ২৩ ফেব্রুয়ারি (শনিবার) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় আবু হানিফা বোচাগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গো-খাদ্য প্রক্রিয়াজাত মেশিনে বিদ্যুৎ সংযোগের তার পরিবর্তন করছিলেন। এ সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুনঃ গলায় ফাঁস দিয়ে ক্লিনিকের কর্মচারির আত্মহত্যা

এলাকাবাসী তাৎক্ষণিক তাদের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দ্বায়িত্বরত চিকিৎসক ডাঃ মারুফ মোর্শেদ আবু হানিফাকে মৃত ঘোষণ করেন। আহতদের দিনাজপুর আঃ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। দাফনের জন্য আবু হানিফার মৃতদেহ পাবর্তীপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু