শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন পাকিস্তানী অফ স্পিনার সাঈদ আজমল। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হলে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছিল এ অফ স্পিনার আজমলকে।
বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় আইসিসি ল্যাবরেটরিতে পরীক্ষা দেয়ার জন্য অস্ট্রেলিয়ার ব্রিজবেনে যেতে হয় আজমলকে। আগামী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল জানা যাবে। অস্ট্রেলিয়ায় পরীক্ষা শেষে গতকাল শ্রীলংকায় ফেরা আজমল সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন। ইতোপূর্বে আরো একবার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও অবৈধ কিছু খুজে পায়নি আইসিসি।—বাসস।