টেকনাফে দালালসহ ১৫ মালয়েশিয়াগামী আটক

 
কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাত্রকালে দালালসহ ১৫ জন ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গোয়েন্দা পুলিশ (ডিএসবি)।
বুধবার বিকালে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া ও দমদমিয়া চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি ও গোয়েন্দা পুলিশের তথ্য মতে, বিকালে ৪২ ব্যাটালিয়নের আত্ততাধীন দমদমিয়া বিওপির চেকপোষ্টে কোম্পানি কমান্ডার ফুল মিয়ার নেতৃত্বে বিজিবির সদস্যরা টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১১জন আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-ফরিদপুরে সালতা, মো. ইসমাইল সরদার (২২), মো. ওবায়দুল (২৫), দাউদুর রহমান (২৪), মোজাম্মেল হক (৩৫),বিল্লাল হোসেন(৩৫), আবু সাঈদ (৩৫), ঝিনাইদহের কালিগঞ্জের জামাল উদ্দিন (২৮), রফিকুল ইসলাম (২৪), আল আমিন (২২), যশোরের মনিরামপুরের, রফিকুল ইসলাম (২৪) ও  নুরুল ইসলাম (৪০) বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ১১জন ব্যক্তিকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এ ঘটনায় দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।