চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বঠিয়াপাড়া গ্রামে টোকন (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। হত্যার কারণ জানা যায় নি।
জানা গেছে, বুধবার দিনগত রাত দেড়টার দিকে কে বা কারা টোকনকে কুপিয়ে হত্যার পর গ্রামের একটি মাঠে তার মৃতদেহ ফেলে রাখে। গ্রামবাসী পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে নিয়ে আসে।
নিহত টোকন পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত মসলেম উদ্দীনের পুত্র।