বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আশরাফ মিল্টনকে মারাধর করে ছাত্রলীগ কর্মীরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হলের সামনে মোবাইল চুরির অপবাদ দিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতিকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। পরে এক পর্যায়ে গেস্ট রুমে নিয়ে গিয়েও মারধর করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা শাখার লোকজন তাকে উদ্ধার করে।
ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, মোাবাইল চুরি করার সময় তাকে ধরে মারধর করা হয়।
ছাত্রফ্রন্টের কর্মীরা জানান, পূর্ব শত্রুতা ও ব্যক্তি আক্রোশের কারণে তাকে
মারধর করা হয়েছে।