বোস্টন বোমা হামলা: সন্দেহভাজনের বোন গ্রেফতার

বোস্টন ম্যারাথনে বোমা হামলার সন্দেহভাজনের বোনকে বুধবার নিউইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে। বোমা হামলার হুমকি দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। খবর: এএফপির।
নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, নিউজার্সির নর্থ বার্জানের অধিবাসী আইলিনা সারনেয়েভাকে(২৪) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এক নারীকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
আইলিনা ২০১৩ সালের বোস্টনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন জোখার ও তামেরলার সারনায়েভের বোন।
ম্যারাথনের ফিনিশ লাইনের কাছে ওই বোমা হামলার ঘটনায় তিনজন নিহত ও ২৬৪ জন আহত হয়।