আসামে বন্যায় প্রাণহানি ৯, পানিবন্দী ১২ লাখ মানুষ

 
 
 
 
 
 
আসামে বন্যায় এ পর্যন্ত ৯ জন মারা গেছে। এ ছাড়া রাজ্যের ১৬ জেলায় বন্যার কারণে ১২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রচণ্ড বৃষ্টির ফলে এ বন্যা দেখা দিয়েছে বলে জানা যায়। এ দিকে গত কয়েক দিনে বৃষ্টির কারণে প্রতিবেশী রাজ্য অরুণাচলে সবচেয়ে বেশি বন্যা হয়েছে । খবর টাইমস অব ইন্ডিয়ার।
বন্যায় লখিমপুর জেলায় ৮ জন, ধীমাজিতে ৩ জন এবং মরিগাঁও ও মাজুলি জেলায় একজন করে মারা গেছেন। রাজ্যের ২১২ টি আশ্রয়কেন্দ্রে  ১ লাখ ৬৩ হাজার জন লোক আশ্রয় নিয়েছে।  এছাড়া হাস-মুরগিসহ ছোট-বড় ৩ লাখ ৫০ হাজারের বেশি গবাদিপশু পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত ১৬ টি জেলা হচ্ছে- বারপেতা, বনগাঁও, ধীমাজি, দিব্রুগড়, জোরহাট, লাখিমপুর, মরিগাঁও, কামরূপ, নাগাঁও, নালবাড়ি, তিনসুকিয়া, শিভাসাগর, সোনিতপুর, গোলাঘাট, উদালগুড়ি এবং গোয়ালপাড়া। এদিকে ধীমাজি জেলায় বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সেখানকার ৩ লক্ষাধিক মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগই বুধবার ধীমাজি, লাখিমপুর ও মাজুলি এলাকা পরিদর্শন করেন এবং বন্যা উপদ্রুত এলাকায় অতিসত্ত্বর পর্যাপ্ত ত্রাণ  ও পুনর্বাসনের যোগান দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
 

 

ইঅ/চৌফে/শ১৬৭