নওগাঁয় বাস-ভটভটি সংঘর্ষ, নিহত ১

পোরশা উপজেলার চকগোপাল নামক স্থানে বৃহস্পতিবার সন্ধায় বাস-ভটভটির সংঘর্ষে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হামিদ চকগোপাল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
এতে আরো চার যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিত্সার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পোরশা থানার ওসি মাহবুব আলম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শিশা বাজার থেকে একটি ভটভটি করে আব্দুল হামিদসহ ৮ থেকে ১০ জন যাত্রী উপজেলার চকগোপাল মোড়ে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে পোরশাগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে ভটভটির সাথে সংঘর্ষ হয়।