পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীদের পক্ষ নিয়ে লড়াই করছেন প্রায় ৪ হাজার রুশ নাগরিক।
রুশপন্থি বিদ্রোহী নেতা অ্যালেক্সান্ডার জাকারশেঙ্কো বলেন, এই রুশ নাগরিকদের বেশিরভাগই সামরিক বাহিনীর সাবেক সদস্য কিংবা বর্তমানে ছুটিতে থাকা সামরিক কর্মকর্তা।
খবরে বলা হয়েছে, বিদ্রোহীরা মারিউপোলের দিকে এগুচ্ছে। ইউক্রেইন বলছে, রাশিয়ান বাহিনী সীমান্ত অতিক্রম করে ইউক্রেইনে ঢুকেছে এবং বিদ্রোহীদেরকে হামলায় সহায়তা করছে। তবে মস্কো বরাবরই বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়া কিংবা গোপনে কোনো সহায়তা দেয়ার কথা অস্বীকার করে এসেছে।
রাশিয়া ইউক্রেইন বাহিনীকে অবরুদ্ধ দোনেস্ক এবং লুহান্সক থেকে আরো উত্তরে সরিয়ে দিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। ওইসব অঞ্চলে সরকারি বাহিনী সম্প্রতি কয়েক সপ্তাহে লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে।