বিয়ের পিঁড়িতে পিট-জোলি

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন হলিউড তারকা জুটি ব্যাট পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। জাকজমকপূর্ণ কোন অনুষ্ঠান ছাড়াই পরিবার ও কিছু ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে গত শনিবার ফ্রান্সের মিরাভালে কথিত ‘ব্যাঞ্জেলিনা’ জুটি পরিণয় ঘটিয়ে একে অপরকে শপে দিলেন। খবর জিনিউজের।
বিয়ের অনুষ্ঠানে পিট-জোলির সন্তানেরাও উপস্থিত ছিল। জোলি বড় দুই ছেলে ম্যাডক্স ও প্যাক্সের হাত ধরে বিয়ের মণ্ডপে পৌঁছান। জাহারা ও ভিভিয়েন গোলাপের পাঁপড়ি ছড়াতে থাকে। আংটি নিয়ে আসে সিলোহ ও নক্স।
এর আগে ক্যালিফোর্নিয়ার এক বিচারকের কাছ থেকে বিয়ের ‘নিবন্ধন’ সংগ্রহ করেন ‘ব্যাঞ্জেলিনা’।
হলিউড 'মোস্ট সেলিব্রেটেড কাপল' ব্র্যাঞ্জেলিনা গত এক দশক ধরে একসঙ্গে রয়েছেন। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় থেকেই তারা প্রেমের সম্পর্কে জড়ান।