ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ৩৯০ গ্রাম সোনাসহ একজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে ফ্লাইদুবাই এয়ারলাইন্সের (এফজেড ৫৮৩) একটি বিমানের যাত্রী আজিম উদ্দিনের (৩০) কাছ থেকে ওই সোনা আটক করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, আজ সকাল সাড়ে ১০টায় বিমানটি অবতরণ করে। এরপর সন্দেহজনক ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৭২টি স্বর্ণের বার আটক করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ১৯ লাখ টাকা বলে জানান কর্মকর্তারা।