ফেনীর দাগনভূঞা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেমকে বৃহস্পতিবার রাতে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ রাত ১২টায় জগতপুরে (৪নং ওয়ার্ড) ‘সন্ত্রাসী’ সাইফুলের আস্তানায় অভিযান চালিয়ে দুটি একনলা বন্ধুক, একটি কার্তুজ ও একটি ম্যাগজিনসহ জাহিদুল ইসলাম সুজনকে (২৮) গ্রেফতার করেছে।
আহত কমিশনার আবুল কাশেম বলেন, ‘‘স্থানীয় সন্ত্রাসী সাইফুল ইসলাম আমাকে কমিশনার পদ ছেড়ে দিতে তার বাহিনী নিয়ে হামলা চালায় এবং আমার বসত বাড়ি ভাঙচুর করে ও পরিবারের লোকজনকে পিটিয়েছে। সাইফুল দীর্ঘদিন তার ‘সন্ত্রাসী বাহিনী’ গড়ে তুলে অস্ত্র ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।’’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি (তদন্ত) আনোয়ারুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।