সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পারুলিয়ায় লাইটহাউজ সিনেমা হলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চণ্ডিপুর গ্রামের রঞ্জন ঘোষের ছেলে মহাদেব ঘোষ (৩২) ও একই গ্রামের হরিপদের ছেলে কেনারাম (৩৫)।
এছাড়া জাকির আলী শেখ নামে আহত একজন স্থানীয় সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একই গ্রামের মোহর আলী শেখের ছেলে।
দেবহাটা থানার ওসি আশরাফ হোসেন বলেন, আজ সকাল ১০টার দিকে মহাদেব, কেনারাম ও জাকির বাইসাইকেলে পারুলিয়া বাজারে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে কালিগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দিলে তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দুজনকে সখিপুর হাসপাতালে নেয়ার পথে কেনারামের মৃত্যু হয়।