ইউরোপ সেরা রোনালদো

এবার ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। মোনাকোতে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে উয়েফার সদস্যভুক্ত দেশগুলো ৫৪জন সাংবাদিক সংক্ষিপ্ত তালিকার এই তিন ফুটবলারের সামনেই হাতে থাকা ইলেকট্রনিক যন্ত্রের বোতাম টিপে ভোট দেন। একটু পরেই বিজয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়।

প্রথমবারের মতো এই পুরস্কারের স্বাদ পেলেন রোনালদো। ২০১০-১১ মৌসুমে পুরস্কারটি চালু হওয়ার পর প্রথম পুরস্কারটি জিতেছিলেন লিওনেল মেসি। এবার তিন জনের মধ্যে আসতে পারেননি তিনি। এর আগে এই পুরস্কার পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

২০১৩-১৪ মৌসুমে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাংবাদিকদের ভোটে সংক্ষিপ্ত তালিকার জন্য তিনজনকে বেছে নেয়া হয়েছিল। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে রেকর্ড ১৭টি গোল করেন পর্তুগালের অধিনায়ক রোনালদো।