চাঁদপুরে লবণবাহী কার্গো ডুবি, নিহত ১

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর তেলির মোড় এলাকায় লবণবাহী কার্গো ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্গোতে থাকা এরশাদ মিস্ত্রি (৭০) নামের এক কর্মচারী মৃত্যু হয়েছে। এছাড়া কার্গোতে থাকা নয়জনকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, লবণবাহী কার্গোটি কুতুবদিয়া থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। মেঘনা নদীতে ডুবোচরের সাথে ধাক্কা লেগে কার্গোটি কাত হয়ে ডুবে যায়। এ সময় ১০ জন কর্মচারীই স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষত হন। তবে গুরুতর আহত অবস্থায় এরশাদ মিসি¿কে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানায়। এরশাদের বাড়ির চট্টগ্রামের মিরেরসরাই এলাকায়।
চাঁদপুর বন্দর কর্মকর্তা মোবারক হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়েছি। ডুবে যাওয়া কার্গোটির সন্ধানে ব্যবস্থা গ্রহণ করবো।