স্প্যানিশ ফুটবল তারকা গেরার্ড পিকের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বিশ্ব বিখ্যাত সঙ্গীত শিল্পি শাকিরা। আগামী মাসে প্রকাশিতব্য কসমোপলিটন এন এসপানল পত্রিকায় দেয়া এক সাক্ষাত্কারে খবরটি নিজেই প্রথম প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী এ সঙ্গীত শিল্পী।
এ ছাড়া নিজের ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে তার অন্ত:সত্বার বিষয়টি প্রকাশ করেন এবং আশীর্বাদ করার জন্য সকলকে ধন্যবাদ জানান শাকিরা। পিপল ম্যাগাজিনে প্রকাশিত খবরে এ কথা বলা হয়।
২০১০ সাল থেকে স্প্যানিশ তারকা ২৭ বছর বয়সী পিকের সঙ্গে চুটিয়ে প্রেম করে আসছেন বিখ্যাত ‘ওয়াকা ওয়াকা’ গানের এ শিল্পি এবং মিলান নামে তার ১৯ মাস বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। তথাপি নতুন অতিথির আগমনের বিষয়ে বেশ খুশি শাকিরা। তবে মাতৃত্বকালীন সময়টা বেশ কষ্টের বলেও স্বীকার করেন তিনি।