ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়লেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। হাতের একটি আঙ্গুল ভেঙে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে তার নাম প্রত্যাহার করে নেয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডেও (বিসিসিআই) পক্ষ থেকে শুক্রবার একথা জানানো হয়।
শর্মার বদলি হিসেবে মুরালি বিজয় ইংল্যান্ড যাবেন। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শনিবারের তৃতীয় ম্যাচের আগে বিজয় নাও পৌঁছতে পারেন।
গত বুধবার কার্ডিফে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ১৩৩ রানে জয় পাওয়া ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের মধ্য আঙ্গুলে আঘাত পান শর্মা। এ ম্যাচে ব্যাট হাতে তিনি করেন ৫২ রান।

বিসিসিআইর এক বিবৃতিতে বলা হয়, ‘রোহিত শর্মার ডান হাতের মধ্য আঙ্গুলে চিড় ধরেছে যার ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন।’
কার্ডিফে জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল এবং পাঁচ ম্যাচ সিরিজে এখনো তিনটি বাকি আছে। পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-১ ব্যবধানে পরাজিত হওয়া টেস্ট সিরিজে ভারতীয় দলের ওপেনার হিসেবে খেলেছেন বিজয়।