রাজশাহীতে শিবির নেতা গ্রেফতার, ৫০০ জিহাদি বই উদ্ধার

 
 
রাজশাহীর নিউ গভ. ডিগ্রী কলেজ হোস্টেল থেকে ছাত্রশিবির নেতা ইসমাইল হোসেনকে (১৭) পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বটতলা নতুনপাড়ার জনৈক শফিকুল ইসলামের ছেলে এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ইসমাইল হোসেন সরকারি বিরোধি বিভিন্ন জিহাদী বই সংগ্রহ করে তা ছাত্রদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিউ গভ. ডিগ্রী কলেজের ২১৩ নম্বর রুমে তল্লাশী চালিয়ে তকে হাতেনাতে গ্রেফতার করা হয়।