ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুক শুক্রবার বলেছেন, সরকার ন্যাটোতে যোগ দিতে চায়। এ লক্ষ্যে সরকার তার বর্তমান ‘নন ব্লক’ নীতি থেকে সরে আসতে একটি প্রাসঙ্গিক বিল সংসদে পেশ করতে যাচ্ছে। তিনি বলেন, সরকার ইউক্রেনের ‘ননব্লক স্ট্যাটাস’ বাতিল এবং ন্যাটোর সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া পুনরায় শুরু সংক্রান্ত একটি বিল জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছে।’