চীনের উপকূলীয় এলাকা বরাবর মার্কিন টহল বিমানের ওপর নজরদারি রাখবে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াং ইউজুন এ কথা বলেন। এ ছাড়া গত সপ্তাহে মার্কিন নৌবাহিনীর একটি বিমানের গতিপথে চীনের একটি যুদ্ধ বিমান বাধা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের— এমন অভিযোগ প্রত্যাখান করেন মন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী ইয়াং বলেন, তাদের সামরিক বাহিনী মার্কিন বিমানের গতিপ্রকৃতি খুব কাছে থেকেই পর্যবেক্ষণ করবে। এ সময় তিনি পুনরায় ইউএস বিমানকে ফিরে যেতে অথবা তাদের মিশনের পরিসমাপ্তি ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, আমাদের আকাশ পথ ও সামুিদ্রক এলাকার নিরাপত্তা রক্ষায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব আমরা। যুক্তরাষ্ট্রের বিমান চীনের আঞ্চলিক আকাশসীমা বরাবর টহল দিয়ে আসছে বলে অনেকদিন ধরেই অভিযোগ দেশটির এবং এ বছর এ ধরনের ঘটনা বার বারই ঘটছে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, তারা এমনকি আমাদের দেশের উপকূলীয় এলকার কাছাকাছি চলে আসছে। আমাদের এখানে যখন সামরিক অনুশীলন বা অস্ত্র পরীক্ষা চলে সেসময়ই আকাশ ও সমুদ্রপথে ইউএস পর্যবেক্ষণ মিশন অব্যাহত থাকে। যার ফলে উভয়ের মধ্যেই দুর্ঘটনা এবং ভুল বোঝাবুঝির একটা ঝুঁকি থেকে যায় বলে মনে করেন এই প্রতিরক্ষামন্ত্রী।
ইঅ/চৌফে/শ১৮০