সারা দেশে আগামীকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় দলের নয়া পল্টানের কার্যালয়ের সামনে থেকে এই মানববন্ধন শুরু হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামীকাল দেশে দেশে আন্তর্জাতিক গুম দিবস পালন করা হবে। আমরাও পালন করব। গুম-অপহরণে হত্যার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এই কর্মসূচি পালিত হবে।’
ইঅ/চৌফে/শ৬৭