ঢামেকে শিশু চুরি: দুই নারী রিমান্ডে


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় গ্রেফতার হওয়া দুই নারীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামি হলেন- রাশেদা খানম পারভীন (৪৮) ও বেলি আক্তার রহিমা (৪৫) নাম ।
শুক্রবার দুই আসামিকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন র‌্যাবের এসআই ফেরদৌস আরা। শুনানি শেষে মহানগর হাকিম জয়নব বেগম দুইজনকে ৩ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা রুনা আক্তার গত ২০ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন। পরদিন ভোরের দিকে তার একটি ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান পারভীন, যিনি আরেক রুগীর আত্মীয় পরিচয় দিয়ে ওই পরিবারের বিশ্বাস অর্জন করেন। এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়। পরে বুধবার রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের বোর্ডবাজারে বেলি আক্তার রহিমার বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব।